,

পদ্ম বিলে নারীকে ধর্ষণের পর হত্যা

news-image

রাজশাহীর মোহনপুরে আসমা বেগম (৪৩) নামের এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার রায়ঘাঁটি ইউনিয়নের পদ্ম বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসমা বেগম বিল পাড়ের উসারাহাটরা এলাকার বাবুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় দুপুরের পর নিহতের ছেলে মাসুদ রানা বাদী হয়ে মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, সকালে পদ্ম বিলে ছাগল চরাতে যাওয়া দুই শিশু আসমা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এনিয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন নিহতের ছেলে মাসুদ।

ওসি আরও বলেন, নিহতের পা ও মুখে গুরুতর জখম রয়েছে। তাছাড়া ঘটনাস্থল থেকে একটি কনডমের প্যাকেট উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- ধর্ষণের পর ওই নারীকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর