,

৫১ কেজি ওজনের কাঁঠাল ২৩০ মাত্র টাকা !

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে ৫১ কেজি ওজনের কাঁঠাল- ৫১ কেজি ওজনের একটি কাঁঠাল বাজারে বিক্রি করতে এনেছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশার স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া।

গতকাল (২১ জুন) শুক্রবার সকালে এত বড় কাঁঠাল দেখতে বাজারে মানুষের ভিড় জমে যায়।

তবে বিশাল আকারের কাঁঠালটি মাত্র ২৩০ টাকায় বিক্রি করতে পেরেছেন তিনি।

কেউ দাম না বলায় এক পর্যায়ে কাঁঠালটি বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ সময় তার পরিচিত খামারগাঁও গ্রামের সঞ্জু মিয়া কাঁঠালটি ২৩০ টাকা দাম করেন।

আর কেউ এত দাম না বলায় তার কাছেই তা বিক্রি করেন তিনি।

কাঁঠালের মালিক বাবুল মিয়া জানান, তার গাছে প্রতি বছরের মতো এবারও অনেক কাঁঠাল ধরেছে। তার মধ্যে এই কাঁঠালটি সবচেয়ে বড়। যার ওজন ছিল ৫১ কেজি।

তবে বাজারে এবার কাঁঠালের ভালো দাম নেই। এ ছাড়া এত বড় কাঁঠালের ক্রেতা না থাকায় বিক্রিও করতে পারছিলেন না। বাজারে এবার ধানের চেয়েও কাঁঠালের দাম কম।

তাই কম দামেই কাঁঠালটি বিক্রি করেছেন। তিনি জানান, প্রতি বছরই তার গাছে দু-একটি বড় কাঁঠাল হয়। গত বছর একটি কাঁঠালের ওজন হয়েছিল ৩৫ কেজি।

ক্রেতা সঞ্জু মিয়া বলেন, অন্যান্য বছর এত বড় কাঁঠালের দাম হতো অন্তত এক হাজার টাকা।

কিন্তু এবার দাম না থাকায় মাত্র ২৩০ টাকায় কাঁঠালটি কিনতে পেরেছেন। তিনি বলেন, কাঁঠালটি পাকলে ওজন আরও বেড়ে যাবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর