,

পুলিশের বিরুদ্ধে অসুস্থ নারীর পেটে লাথি মারার অভিযোগ

news-image

নিউজ ডেস্ক।। যশোরে পুলিশের বিরুদ্ধে সুফিয়া খাতুন (৫০) নামে এক অসুস্থ নারীর পেটে লাথি মারার অভিযোগ উঠেছে। কোতোয়ালি থানার এসআই বিপ্লব ও ইকবালের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের খড়কি হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুফিয়া খাতুন ওই এলাকার আব্দুল হামিদের বাড়ির ভাড়াটিয়া ইনসার আলীর স্ত্রী। তাকে শুক্রবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আনছার উদ্দিন ও কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান ওই নারীকে হাসপাতালে দেখতে যান। তবে লাথি মারার অভিযোগ অস্বীকার করেছেন কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান। তিনি দাবি করেন, লাথি মারার কোন ঘটনাই ঘটেনি।

আহত সুফিয়া খাতুন জানান, বৃহস্পতিবার রাতে সাদা পোশাকে দুই পুলিশ আমাদের বাসায় গিয়ে এক প্রতিবেশি ভাড়াটিয়া আসাদের স্ত্রী শ্রাবণী নামে খুঁজতে থাকে। এক পর্যায়ে আমাকে জিজ্ঞেস করে সে কোথায়। আমি বলি জানি না। এরপর ওই মহিলার স্বামীর নাম জিজ্ঞেস করে। আমি বলতে পারি নাই।

এরমধ্যে আমার ছেলেকে সিগারেট কিনতে পাঠায় পুলিশ। এরপর পুলিশ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ছেলে ফিরে এর প্রতিবাদ করলে, তার হাতকড়া পরায় পুলিশ। ছেলেকে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে একজন পুলিশ আমার তলপেটে জোরে লাথি মারে। তখন আশপাশের আরো ভাড়াটিয়া জড়ো হয়ে যায়। এরপর পুলিশ চলে যায়।

তিনি আরো জানান, আমার পেটে টিউমার আছে। অপারেশন করতে হবে। বৃহস্পতিবার শরীরে রক্ত দেওয়া হয়েছে। শুক্রবার আবার হাসপাতালে আসার কথা ছিল। এর মধ্যে বৃহস্পতিবার রাতে পুলিশ পেটে লাথি মেরেছে। খুব ব্যাথা পেটে। আমি কোন অপরাধ করিনি। কিন্তু পুলিশ আমাকে এভাবে মারলো। আমরা কোন ঝামেলার মধ্যে নেই। আমার ছেলে রিকসা চালায়। স্বামী দিন মজুর (মাটিকাটা) কাজ করে। আমি বাসায় থাকি।

সুফিয়ার স্বামী ইনসার আলী বলেন, ‘ওই সময় আমি ছিলাম না। পরে শুনেছি সাদা পোশাকে দুই পুলিশ এসেছিল। তারা আমার স্ত্রীকে মারধর করেছে।’

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হুদা তুহিন জানিয়েছেন, শুক্রবার সকালে ওই মহিলাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। ওই মহিলা জানিয়েছেন তার পেটে লাথি মেরেছে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘ওই মহিলার সঙ্গে আমরা কথা বলেছি। ভিডিও রেকর্ডও আছে। লাথি মারার কোন ঘটনা ঘটেনি। এক মহিলা প্রতারণার মাধ্যমে এক যুবকের কাছ ল্যাপটপ বাগিয়ে নিয়েছে। পুলিশ তার খোঁজে গিয়েছিল।’ উৎস: যুগান্তর ও বাংলা রিপোর্ট।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর