মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যেক নারীর যে প্রশ্নগুলো করা উচিত পাত্র নির্বাচনে

news-image

ইসলাম ডেস্ক।। বিয়ে প্রতিটি মুসলিম নারী ও পুরুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। পাশাপাশি এটি এমন এক গুরুত্বপূর্ণ চুক্তি যে, এর উপর দুনিয়া ও আখেরাতের সামগ্রিক জীবনে সফলতা ব্যর্থতার অনেক কিছুই নির্ভর করে। আমাদের দেশে পাত্র-পাত্রী নির্বাচনের সময় সাধারণত পুরুষ নারীকে কিছু বিষয়ে প্রশ্ন করে থাকে। কিন্তু জরুরী হল দুজনই দুজন সম্পর্কে জেনে নেওয়া। আর একজনকে ভালোভাবে জানার সবচেয়ে ভালো মাধ্যম হলো তাকে বুদ্ধিমত্তার সাথে প্রশ্ন করা।

তাই এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের লম্বা একটি তালিকা দেওয়া হলো, এসব প্রশ্নের মধ্য থেকে যে প্রশ্নগুলোকে প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক মনে হয়, সেগুলোর উত্তর মাহরামের উপস্থিতিতে মাহরামের মাধ্যমে অথবা নিজে হবু জীবনসঙ্গীকে জিজ্ঞাসা করে নেওয়া যেতে পারে।

>>আপনার বয়স কতো? >>আপনি কোথায় থাকেন? >>আপনার জন্মস্থান কোথায়? >>আপনি নিজেকে কিভাবে বর্ণনা করতে চান? >>আপনি কেমন স্ত্রী খুঁজছেন? >>কোন কাজ/পেশার মাধ্যমে আপনি জীবিকা নির্বাহ করছেন? >>আপনার জীবনে কোন জিনিসটি সবচেয়ে গুরুত্ব বহন করে? >>আগে কোন বিয়ে করেছেন কি? >>আপনার কোন ধরনের দৈহিক বা মানসিক অসুস্থতা আছে কি? >>বিয়ে বলতে আসলে আপনি কি বুঝেন? >>বিয়ে থেকে আপনার প্রত্যাশা কি? >>আপনার জীবনের লক্ষ্যগুলো কি? >>হবু জীবনসঙ্গী হিসেবে আমাকে কেনো বেছে নিতে চাচ্ছেন? >>আপনার জীবনে ধর্মের ভূমিকা কি?

>>একটি ইসলামিক বিয়ে বলতে আপনি কি বুঝেন? >>আপনি কি মুসলিম সম্প্রদায়/সংগঠনের একজন সক্রিয় সদস্য? >>আপনি কি কোন সেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িত আছেন? >>একজন স্বামীর এবং একজন স্ত্রীর নিজ নিজ ভূমিকা কেমন হওয়া উচিত? >>আপনি কি একাধিক বিবাহ প্রথায় আগ্রহী? >>আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক কেমন? >>বিয়ের পর আপনার পরিবারের কাউকে কি আপনার সাথে রাখতে চান? >>আপনার বিপরীত লিঙ্গের বন্ধু আছে কি? >>সেটি কেমন পর্যায়ের বন্ধুত্ব?

>>আপনি কিভাবে আপনার সম্পদ ব্যয় করেন? >>আপনি কিভাবে আপনার সম্পদ সঞ্চয় করেন? >>অবসর সময়ে আপনি কি করেন? >>কোনো সিদ্ধান্ত গ্রহণে কোন বিষয় আপনি বেশী গুরুত্ব দেন? >>আপনি কিভাবে রাগ বা ক্ষোভ প্রকাশ করেন? >>আপনার মতে, বৈবাহিক কলহ কিভাবে সমাধান হওয়া উচিত? >>মানসিক, মৌখিক এবং নিরব অত্যাচার কোন গুলো বলে আপনি মনে করেন? >>প্রয়োজনে আপনি কি ম্যারিটাল কাউন্সেলিং গ্রহণে আগ্রহী? >>স্ত্রীর বাহিরে কাজ বা মেয়েদের চাকুরীকে আপনি কিভাবে দেখেন? >>স্বামী স্ত্রী মধ্যকার আর্থিক দায়িত্ব ভাগাভাগি নিয়ে আপনার মত কী? উৎস: পরিবর্তন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক