বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, তেজগাঁওয়ে শিবিরের মিছিল

shibir-misil2ডেস্ক রির্পোট : ২০ জলীয় জোটের ডাকা অবরোধের সমর্থনে এবং বিএনপি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল এবং রাজধানীর উত্তরা ও তেজগাঁওয়ে শিবিরের ঝটিকা মিছিলের খবর পাওয়া গিয়েছে।

তবে মিছিলটি বের হওয়ার কিছুক্ষণ পরই পুলিশের ধাওয়ায় তা পণ্ড হয়ে যায়।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পলাশীর মোড়ে কয়েকজন ছাত্রদল কর্মীকে এ মিছিল করতে দেখা গেছে।

মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ছাত্রদল কর্মী আবু জাফর, একুশে হলের রিয়াদ, জিয়া হলের খালিদ, মহসিন হলের সফিক, বঙ্গবন্ধু হলের রুয়েল, কিবরিয়া, সাদাত আনোয়ায়, ফজলুল হক হলের অভি, মাসুদ ও পাপ্পু।

শিবিরের মিছিল
এদিকে অবরোধের সমর্থনে রাজধানীর উত্তরা ও তেজগাঁও এলাকায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর। এসময় রাস্তা অবরোধের চেষ্টা চালায়।

মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা সভাপতি, তুরাগ থানা সভাপতি, বিমানবন্দর থানা সভাপতি ও স্থানীয় শিবির নেতাকর্মীরা।

একই সময় রাজধানীর তেজগাঁও বিজয় সরণী এলাকায় শিবিরের তেজগাঁও কলেজ শাখা অবরোধের সমর্থনে মিছিল বের করে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা