,

মাইক্রোবাস খাদে পড়ে মা-ছেলেসহ নিহত ৩

news-image

নিউজ ডেস্ক।। ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কোমরপুর সেনা ক্যাম্পের সামনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাড়ে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ছয়জন। দুর্ঘটনা ঘটেছে শুক্রবার দুপরে। তারা সবাই ঢাকা থেকে বোয়ালমারী যাচ্ছিলেন। নিহতরা হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের দেউলি গ্রামে আসলাম মোল্লা ( ৫০), তার মা মহিরন নেছা (৬৮), এবং বোন আসিয়া বেগম ( ৪৭)।

নিহত আসলাম মোল্লা ঢাকার গ্রামীন জুয়েলার্সের অংশীদার। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দেড়টার সময় ঢাকা থেকে বোয়ালমারীগামী একটি মাইক্রোবাস ফরিদপুর শহরতলীর কোমরপুর এলাকার সেনা ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়।

এসময় ঘটনাস্থলেই গ্রামীন জুয়েলার্সের মালিকসহ নিহত হন দুজন। আহতদের ফরিদপুর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। নিহত-আহতরা সবাই একই পরিবারের সদস্য। পরে হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় আরো একজনের মৃত্যু হয়। ফরিদপুর কোতয়ালী থানার ওসি এফএম নাছিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেনা সদস্যদের সহায়তায় তাদের উদ্ধার করে ফমেকের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর