মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ বছর বয়সী মায়ের জায়গা দুর্গন্ধযুক্ত পাবলিক টয়লেটে

news-image

নিউজ ডেস্ক।। রংপুরের সিটি কর্পোরেশনের বাসিন্দা নছিমন বেওয়া। বয়স ১’শ পার হয়েছে। শরীরটা চলেনা, বয়সের ভারে নুয়ে পড়েছে। লাঠিতে ভর দিয়ে কোনো রকমে হাঁটতে পারেন। বয়স প্রায় একশ। ছেলে-মেয়ে থাকার পরও স্বামীহারা এই বৃদ্ধার মাথা গোঁজার জায়গা নেই।

নিদারুণ কষ্ট আর মানবেতর যন্ত্রণায় বছরের পর বছর টয়লেটেই তার দিন কাটছে। টয়লেটই এখন নছিমন বেওয়ার ঠিকানা। সেখানে আছে ভাঙা একটি চৌকি, চট আর কিছু পানির বোতল। টয়লেটের দুর্গন্ধের সঙ্গে রাতে অসহ্য গরম আর মশার কামড় এই বৃদ্ধার এখন নিত্যসঙ্গী। কোনো রকমে রাত পার হলেই লাঠিতে ভর করে টয়লেট থেকে বেরিয়ে পড়েন নছিমন বেওয়া।

কখনও রাস্তার ওপর, কখনওবা ড্রেনের স্লাবের ওপর বসে-শুয়ে থাকেন। এমন কষ্টের দৃশ্য সন্তানদের চোখে না পড়লেও গ্রামের মানুষ ঠিকই উপলব্ধি করতে পারেন। তাই স্থানীয়দের সাহায্য সহযোগিতায় খাবার জোটে তার মুখে।

জানা গেছে, বৃদ্ধা নছিমনের স্বামী মারা যাওয়ার পর থেকে সন্তানদের অনাদরে অন্যের দুয়ারে দুয়ারে ঘুরে ভিক্ষা করতেন। একসময় বড় ছেলে জয়নাল মিয়ার মায়ের প্রতি মায়া হয়। মার জন্য কলোনির ভেতরে সিটি কর্পোরেশন থেকে তৈরি করা পাবলিক টয়লেটের এক কোনায় থাকার ব্যবস্থা করে দেন। এরপর থেকে ওই টয়লেটই বৃদ্ধা নছিমনের ঠিকানা।

প্রতিবেশী সালমা বেগম বলেন, আমরা গ্রামবাসী সাধ্যমতো বৃদ্ধাকে সাহায্য সহযোগিতা করি। তার দুই ছেলে ও দুই মেয়ে এখনও জীবিত। তারা কেউই ঠিকমতো দেখাশুনা করেন না। এটা অমানবিক এবং গুরুতর অন্যায়। সন্তানরা যেহেতু মাকে ঠাঁই দিতে পারছেন না, তাই নছিমনকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করতে সমাজের বিত্তবানসহ সংশ্লিষ্টদের সহায়তা চান তিনি।

এ ব্যাপারে রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. হাসনা বানু বলেন, আমি ব্যক্তিগতভাবে ওই বৃদ্ধাকে প্রায়ই টাকা ও খাবার দিয়ে সহযোগিতা করি। তার ছেলে সন্তানরা থাকার পরও টয়লেটে বসবাস খুবই দুঃখজনক। সিটি কর্পোরেশন থেকে তার জন্য বয়স্কভাতাসহ অন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করব।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক