মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া ৩৬ মামলার ৩৪টিতেই জামিন পেয়েছেন

news-image

নিউজ ডেস্ক।। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ৩৬। এর মধ্যে ৩৪টিতেই জামিনে আছেন তিনি। দলীয় আইনজীবীরা জানিয়েছেন বাকি দুইটি মামলায় জামিন পেলেই কারামুক্তি মিলবে খালেদা জিয়ার। তবে এই দুই মামলাতেই খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত। দুইটি মামলায় মোট ১৭ বছরের কারাদণ্ড প্রাপ্ত তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন কারাভোগরত খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি থেকে তিনি কারাবন্দি রয়েছেন।

৩৪টি মামলার মধ্যে ২১টি বর্তমানে স্থগিত রয়েছে, আর ১৩টি বিচারাধীন। এরমধ্যে গত মঙ্গলবার মানহানির দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান খালেদা জিয়া। মানহানির এই দুই মামলার শুনানিতে আদালতে বিরোধিতা করেননি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গেলো সপ্তাহে কয়েকটি অনুষ্ঠানে খালেদা জিয়ার জামিন নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, আদালত যদি নির্দেশ দেয় তিনি জেলের বাইরে থাকবেন, সেখানে সরকারের কোনো বাধা থাকতে পারে না।

রাষ্ট্রপক্ষের নমনীয়তায় খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সুবাতাস বইছে বলে মনে করেন তার আইনজীবীরা। খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন বলেন, আদালত কখনো কোনো আসামিকে কারাগারে রাখেন না। বেগম খালেদা জিয়া জামিন পাওয়ার জন্য যে সকল তথ্য দরকার সবগুলোই রয়েছে। তাই একজন আইনজীবী হিসেবে মনে করি আইনগতভাবেই তার জামিন পাওয়ার এখতিয়ার রয়েছে।

জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলার রায়ের নথি বিচারিক আদালত থেকে হাইকোর্টে পৌঁছেছে। রোববার খালেদা জিয়ার আইনজীবীরা জামিনের জন্য হাইকোর্টে আবেদন করবেন। এই মামলায় খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড দেয় বিচারিক আদালত। একই সঙ্গে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাও জামিন আবেদন করার কথা জানান, খালেদা জিয়ার আইনজীবী। উৎস: জাগরন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক