,

গৃহবধুকে ধর্ষণ করতে গিয়ে কলেজ ছাত্র আটক

news-image

নিউজ ডেস্ক।। টাঙ্গাইলের ভুঞাপুরে এক গৃহবধুকে ধর্ষণ করতে গিয়ে হাতে-নাতে আটক হয়েছে কলেজ ছাত্র মনিরুজ্জামান রনি (২৪)। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার রাতে উপজেলার পৌর এলাকার কুতুবপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। রনি কুতুবপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে এবং ইব্রাহীম খাঁ সরকারি কলেজে ডিগ্রীতে অধ্যয়নরত। প্রাথমিকভাবে পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে সে।

মামলা সুত্রে জানা যায়, রনি মাস খানেক আগে পাশের বাড়ির এক সন্তানের জননী ওই গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে সে রাজি না হওয়ায় বুধবার রাত ১১টায় ধর্ষিতার স্বামী ফোন করেছে বলে তাকে ডেকে তুলে কৌশলে গামছা দিয়ে মুখ বেঁধে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় পাশে ঘুমিয়ে থাকা শিশু সন্তানসহ ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত রনিকে আটক করে বেঁধে রাখে। খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ তাকে নিয়ে আসে।

এ ব্যাপারে ধর্ষিতা ওই গৃহবধূ বাদী হয়ে মনিরুজ্জামান রনিকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভূঞাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো.রাশিদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর