,

গৃহবধূকে দুই বন্ধু মিলে একমাস ধর্ষণ ও ভিডিও প্রকাশ

news-image

নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুই বন্ধু মিলে গৃহবধূকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে মোবাইলে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ একজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। অপর জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে থানা সূত্রে জানা গেছে। বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ মেরধাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে গৃহবধূ নিজেই বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় দুই বন্ধুকে আসামি করে মামলা করেন।

আসামিরা হলেন, উপজেলার আমজানখোর ইউনিয়নের দক্ষিণ মেরধাপাড়া গ্রামের তারাব উদ্দীনের ছেলে সাদ্দাম হোসেন (২১) ও অপর বন্ধু একই গ্রামের প্রয়াত মন্দিল হকের ছেলে দুলাল হোসেন (২২)। এদের মধ্যে সাদ্দাম হোসেনকে পুলিশ ওই রাতেই গ্রেফতার করে। দুলালকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে গত রমজান মাসের প্রথম দিন সাদ্দাম হোসেন ধর্ষণ করে এবং অপর বন্ধু দুলাল তার ভিডিও ধারণ করে। পরে দুলাল ভিডিও’র ভয় দেখিয়ে তার সঙ্গে মেলামেশা করে। পরে এই ভিডিও’র ভয় দেখিয়ে একমাস যাবত দুই বন্ধু তাকে ধর্ষণ করেছে। পরে ওই গৃহবধূ মেলামেশায় অস্বীকার করলে তার ছেলেকে হত্যা করবে বলে হুমকি দেয়।

এরপর ভিডিও বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়া হয়। এটি গৃহবধূর দেবর দেখে ফেললে ঘটনাটি জানাজানি হয়। পরে তার স্বামী তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নিয়ে আসে।

গৃহবধূ জানান, বিষয়টি জানাজানি হলে সংসার ভেঙে যাবে এবং আমার একমাত্র ছেলের ক্ষতি হতে পারে বলেই অত্যাচার সহ্য করেছিলাম। ভিডিওটি মোবাইলে মোবাইলে ছড়িয়ে পড়ার পর আমার স্বামী আমার পাশে দাঁড়িয়েছে। আমি এখন সাহস পেয়েছি বলে থানায় মামলা করেছি।

বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান, বুধবার ধর্ষক সাদ্দাম হোসেনকে ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয়েছে। ওই গৃহবধূর জবানবন্দী গ্রহণ করা হয়েছে। অপর আসামি দুলালকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর