বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতলক্ষ্যায় দুই ট্রলারের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১০

10086_0ডেস্ক রির্পোট : গাজীপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর মোহনায় শীতলক্ষ্যার অংশে শ্রীপুর উপজেলার নান্দিয়াসাঙ্গুন এলাকায় দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও এখন পর্যন্ত ১০ যাত্রী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, কাপাসিয়ার টোকচানপুর থেকে বরমীগামী যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বরমী থেকে ছেড়ে আসা ত্রীমোহনীগামী যাত্রীবাহী ট্রলারের মাঝনদীতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক ট্রলারের মাঝিসহ দুইজন নিহত হয়।

এ ছাড়া সংঘর্ষে দুই ট্রলারের কমপক্ষে ২০ জন যাত্রী নিঁখোজ রয়েছেন। স্থানীয়রা নিঁখোজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন।

নিহত দুইজনের মধ্যে ট্রলারের চালক আব্দুর রহিমের (৩০) নাম জানা গেছে। তার বাড়ি ময়মনসিংহ জেলার পাগলা থানার সুতারচাপর গ্রামে। নিহত অপর যাত্রী হলেন- রহিমা খাতুন (৪২)। তিনি পাগলা থানার তললী পশ্চিম পাড়া গ্রামের রহিম উদ্দিনের স্ত্রী।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কতজন মারা গেছেন, এখনো তা নিশ্চিত নয়। তবে দুইজন মারা গেছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা