মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই ঘরোয়া মিশ্রণে মাত্র এক মিনিটে দাঁত হবে মুক্তোর মতো সাদা

news-image

নিউজ ডেস্ক।। হলুদ দাঁতের কারণে সামাজিক মেলামেশায় বিব্রত বোধ করেন অনেকেই। যাঁদের দাঁতের রং হলুদ তাঁরা অনেক সময়েই হীনমন্যতায় ভোগেন। ভাঁটা পড়ে তাঁদের আত্মবিশ্বাসেও। কিন্তু কীভাবে সাদা করে তোলা যায় হলুদ দাঁতকে?

আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সাহায্য নেওয়াই যায়। কিন্তু সেই পথে দাঁতের হলুদ ভাব দূর হতে যেমন সময় লাগে, তেমনই সম্ভাবনা থাকে মোটা অঙ্কের টাকা খরচেরও। অ্যাকাডেমি অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, টরোন্টো-র গবেষকরা তাই হদিশ দিচ্ছেন এমন এক ঘরোয়া কৌশলের যার দ্বারা অতি সহজে নিমেষের মধ্যে সাদা করে তোলা যাবে হলুদ দাঁতকে।

জেনে নিন কী করতে হবে। একটি গ্লাসের এক চতুর্থাংশ ভর্তি করুন ভিনিগার দিয়ে। সবচেয়ে ভাল হয় যদি অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করতে পারেন। বাকিটুকু ভরে নিন পানীয় জল দিয়ে। এবার ওই মিশ্রণ দিয়ে মিনিট খানেক কুলকুচি করুন।

তারপর স্বাভাবিক ভাবে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে নিন। দেখবেন দাঁতের হলুদ ভাব দূর হয়ে গিয়েছে অনেকটাই। পরপর কয়েকদিন এই কৌশলের প্রয়োগে অবিশ্বাস্য ফল পাবেন। কিন্তু এই মিশ্রণ ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে—

প্রথমত, কোনওভাবেই জল না মিশিয়ে সরাসরি ভিনিগার মুখে দেবেন না। দ্বিতীয়ত, ব্যবহারের আগে ভিনিগারের বোতলটি অবশ্যই ঝাঁকিয়ে নেবেন। তৃতীয়ত, দিনে একবারের বেশি এই মিশ্রণ প্রয়োগ না করাই ভাল। কারণ ভিনিগারের অতিরিক্ত প্রয়োগ আপনার দাঁতের এনামেলের ক্ষতিসাধন করে।-এবেলা

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক