,

সেই তাসফিয়ার বাবার বিরুদ্ধে এবার দুদকের মামলা

news-image

গত বছর চট্টগ্রাম নগরের পতেঙ্গায় মুখ থুবড়ে পড়ে থাকা স্কুল শিক্ষার্থী তাসফিয়া আমিনের বাবা মো. আমিনের (৪২) বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার বেলা সাড়ে দশটার দিকে সিএমপির ডবলমুরিং থানায় দুর্নীতি দমন আইনে মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।

মামলায় মো. আমিনের বিরুদ্ধে ৬ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৮৪ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩২ লাখ ২৯ হাজার ৩৫৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। সিএমপির ডবলমুরিং থানার উপ-পরিদর্শক কায়সার হামিদ এই খবর নিশ্চিত করেছেন।

এসআই কায়সার বলেন, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে মো. আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন এ মামলার বাদি।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালের ২০ জুন দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এ সম্পদ বিবরণী দাখিল করেন মো. আমিন। সম্পদ বিবরণীতে নিজ নামে মোট ১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৫৮৫ টাকার অস্থাবর সম্পদ প্রদর্শন করেন তিনি। কিন্তু দুদকের অনুসন্ধানে ১ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৯৩৮ টাকার সম্পদের তথ্য পান দুদকের অনুসন্ধান কর্মকর্তা মো. শরীফ উদ্দীন।

এছাড়া ৬ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৮৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্যও দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।মো. আমিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার কালা মোহাম্মদ আলীর ছেলে। গত বছরের ২ মে পতেঙ্গা থেকে উদ্ধার হওয়া স্কুল শিক্ষার্থী তাসফিয়া আমিনের বাবা মো. আমিন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর