মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যায়ের দেয়া গরম পানিতে দগ্ধ: ৮ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাবিনা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গংগাচড়ায় জ্যায়ের দেয়া গরম পানিতে দগ্ধ সাবিনা বেগম (৩০) চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১১ জুন) সকালে গঙ্গাচড়া উপজেলার লক্ষিটারী ইউনিয়নের পূর্ব মান্দ্রাইন গ্রামে। এ ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষিটারী ইউনিয়নের পূর্ব মান্দ্রাইন গ্রামে জমি সংক্রান্ত জের ধরে সাবিনা নামের এক গৃহবধুকে মুখ ও বুকে গরম পানি ঢেলে দিয়ে পুড়িয়ে ঝলসে দিয়েছে পাষন্ড জ্যা আমেনা বেগম ওরফে ময়না বুড়ি । গত ১১ জুন মঙ্গলবার সকালে বাড়ি সংলগ্ন সাবিনা বেগমের স্বামী গোলাম রব্বানীর বসত ভিটায় লাগানো বিভিন্ন প্রজাতির ৭/৮ টি গাছ দা দিয়া কোপাইয়া ও ভাঙ্গিয়া ফেলিয়া ক্ষতি সাধন করিতে থাকে ময়না বুড়ি ও তার স্বামী তরিক মিয়া । সাবিনা বেগম তাদের বাধা নিষেধ করিলে ময়না বুড়ি ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে সাবিনা বেগমকে বাশ দিয়ে বুকে পিঠে, হাতে-পায়ে ও মাথায় মার ডাং করে। সাবিনা বেগম মাথা চাপিয়া মাটিতে পড়িয়া যায়।

সে সময় ময়না বুড়ি তার বাড়িতে গিয়ে উনুনে থাকা ফুটন্ত গরম পানি মধ্যে মরিচের গুড়ো মিশিয়ে সাবিনা বেগমের মুখে ও বুকে ছুড়ে দেয়। এতে সাবিনার মুখ ও বুক দগ্ধ হয়ে ঝলসে যায়। এ সময় ময়না বুড়ি ও তার স্বামী সাবিনা বেগমকে গলা চেপে হত্যার চেষ্টা করে। সাবিনা আতœচিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে। এদিকে ময়না বুড়ি ও তার স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সাবিনার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের নিচ তলার ৩৭ নং ওয়ার্ডের ৪নং বেড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

সাবিনার ভাই প্রতিবন্ধি সাইদ মিয়া বলেন, ঘটনার পর পরেই পুলিশ মামলা নিলেও আসামী গ্রেফতার বা আমার বোন সাবিনার কোন খোঁজ নেয়নি পুলিশ। সে আরও বলেন, আমি এক প্রতিবন্ধী আমিই আমার পরিবারের বোঝা। তার উপর আমার সুস্থ্য বোনকে আমেনা বেগম ওরফে ময়না বুড়ি পরিকল্পিত ভাবে মুখ ও বুকে গরম পানির সাথে মরিচের গুড়ো মিশিয়ে ছুড়ে দিয়ে ঝলসে দিয়েছে তাকে এখন কে দেখবে। তার উপর তার ছোট ছোট ২ টি মেয়ে রিতু ও রিশা মনি তাদের কি হবে। প্রতিবন্ধি ভাইয়ের আতœনাদে রংপুর মেডিকেল কলেজের আকাশ বাতাস যেন ভারি হয়ে গেছে।

সাবিনা বেগমের ছোট শিশু রিতু মনি (১০) বলেন, আমার মাকে আমার চাচী ময়না বুড়ি আমার সামনে মরিচ মিশানো গরম পানি মুখে ঢেলে দেয়। তখন আমার মা যন্ত্রনায় চিল্লাচিলি করতে থাকে। আমি আমার মায়ের যারা এ অবস্থা করেছে আমি তার বিচার চাই।

রংপুর মেডিকেলের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মারুফুল ইসলাম জানান, সাবিনার শরীরের ২৮ ভাগ পুড়ে গেছে। তাকে সুস্থ্য করার আমরা যথা সাধ্য চেষ্ঠা করছি। তবে তার মুখের অবস্থা আগের মত ফিরানো যাবে না। মামলার তদন্তকারী অফিসার আবু বক্কর ফকরুল আলম জানান, ঘটনাটি তদন্ত করছি। আসামী কে গ্রেফতারে চেষ্টা চলছে।

এ বিষয়ে গংগাচড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়ে মামলা নেয়া হয়েছে। তদন্ত এবং আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক