কোরআনের স্পষ্ট ব্যাখ্যা, অধিকাংশ মানুষ ১টি কারণে জাহান্নামী হবে
ইসলাম ডেস্ক: শেষ বিচার অর্থ্যাৎ কিয়ামতের মাঠে নির্ধারণ হবে কে জান্নাতে প্রবেশ করবে আর কে জাহান্নামে প্রবেশ করবে। দুনিয়ায় যারা আল্লাহ তা’য়ালার আদেশ মতো চলেছে তারা জান্নাতে প্রবেশ করবে এবং যারা চলেনি তারা জাহান্নামে প্রবেশ করবে। তবে অধিকাংশ জাহান্নামীরা একটি কারণে দোযোখের আগুনে পুড়বে। এ বিষয়ে পবিত্র কোরআনে স্পষ্ট ব্যাখ্যা দেয়া আছে।
কিয়ামতের মাঠে জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে কেন জাহান্নামে ফেলে দেয়া হচ্ছে? তারা বলবেঃ দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না (সুরা আল মুদ্দাসসির-৪২-৪৩)
অর্থ্যাৎ দুনিয়ায় যারা নামাজ আদায় করেনি সেই শ্রেণীর সকল মানুষকে মহান আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। পবিত্র কোরআনের এই বাণীটা জানার পরেও কি আপনি নামায পড়বেন না?










