,

ট্যানারি বর্জ্য দিয়ে হাঁস-মুরগি খাবার তৈরি, হাজারীবাগে অভিযান

news-image

নিজস্ব প্রতিবেদক : চামড়া শিল্পের (ট্যানারি) বর্জ্য দিয়ে পোল্ট্রির (হাঁস-মুরগি) খাবার তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

ম্যাজিস্ট্রেট নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান চলছে। অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

তবে ঘটনাস্থলে উপস্থিত এক র‍্যাব কর্মকর্তা জানান, অভিযানে ট্যানারির বর্জ্য দিয়ে পোল্ট্রির খাবার তৈরির অভিযোগে ৬-৭ জনকে সাজা দেয়া হয়েছে। রাত পৌনে ১২টা পর্যন্ত অভিযান এখনও চলছে।

এর আগে চলতি বছরের ২ এপ্রিল ট্যানারির বর্জ্য দিয়ে মৎস্য ও পোল্ট্রি খাবার তৈরির সকল কারখানা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়াও যারা ট্যানারির বর্জ্য ব্যবহার করে মৎস্য ও পোল্ট্রি খাবার তৈরি এবং বিপণন করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে এক মাসের মধ্যে একটি প্রতিবেদন দিতে বিবাদী পাঁচ মন্ত্রণালয়ের সচিব ও পুলিশ প্রধানকে নির্দেশ দেয়া হয়। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর