,

‘সেই জিনদের সঙ্গে দেখা করতে গিয়ে’ নিখোঁজ সোহেল তাজের ভাগনে

news-image

নিখোঁজ বোনের ছেলের খোঁজ পেতে নিজেই অনুসন্ধান চালাতে মাঠে নেমেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহেমদ সোহেল তাজ। তিনি মঙ্গলবার নিখোঁজ সৈয়দ ইফতেখার আলম সৌরভের বাবা-মাকে সঙ্গে নিয়ে ফেসবুক লাইভে এ তথ্য জানান।

ফেসবুকে প্রথমবারের মতো লাইভ করতে এসে শুরুতে স্ট্রিমিংয়ে কিছুটা বিভ্রাট তৈরি হলেও দর্শকদের পরামর্শে তা ঠিকমতোই শেষ হয়। শুরুতে নিখোঁজ সৌরভের বাবা আমিন জানান, গত ৯ জুন সন্ধ্যায় চট্টগ্রামের মিমি সুপার মার্কেটে যাওয়ার পথে নিখোঁজ হন সৌরভ।

তিনি জানান, ছেলের খোঁজ পাওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তাকে বলা হয়, এখনও এ বিষয়ে কোন তথ্য নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানতে চাওয়া হয়, সংবাদ সম্মেলনের পর কেউ যোগাযোগ করেছিল কি না। তিনি জানান, এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি।

পরে সোহেল তাজের ফেসবুক লাইভে সৌরভের মা সৈয়দা ইয়াসমিন আরজুমান জানান, এর আগে ঢাকার বনানী থেকে একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম করে সৌরভকে নিয়ে যাওয়া হলেও তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। ওই বিশেষ বাহিনীর সদস্যরা সৌরভের সঙ্গে যোগাযোগ রাখত। তিনি আরও দাবি করেন, ওই বিশেষ বাহিনীর সদস্যরা নিজেদের ‘জিন’ হিসেবে পরিচয় দেন।

সৈয়দা ইয়াসমিন আরজুমান জানান, নিখোঁজ হওয়ার আগে নিজেদের জিনের সদস্য পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে ফোন করে সৌরভকে ডেকে নেওয়া হয়। কথিত জিনের সঙ্গে দেখা করতে গিয়েই নিখোঁজ হন সৌরভ।

প্রসঙ্গত, চট্টগ্রাম থেকে নয় দিন ধরে নিখোঁজ সৈয়দ ইফতেখার আলম সৌরভকে ফেরত চেয়েছেন তার স্বজনেরা। সৌরভের মামা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহেমদ সোহেল তাজ বলেছেন, গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করে স্বাধীন করা দেশে গুম, অপহরণ কাম্য নয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা রইসুল আজম বলেন, এ বিষয়ে র‍্যাব কিছু জানে না। চাকরির কথা বলে ডেকে নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, র‍্যাব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাউকে চাকরি দেওয়া র‍্যাবের কাজ না। সোহেল তাজের ফেসবুক লাইভ:

https://www.facebook.com/tanjimsoheltaj/videos/308793920002302/?t=0

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর