বাংলাদেশের চলমান সংকট সমাধানে সংলাপ প্রয়োজন : ইইউ

eu-south-chief_208658ডেস্ক রির্পোট : বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নকে ভবিষ্যৎ বিপদমুখীতা থেকে রক্ষার আহ্বান জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ এশীয় বিষয়ক কমিটি বলেছে, সরকার এবং বিরোধী পক্ষকে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে দ্রুত কার্যকর সংলাপ প্রয়োজন।

বুধবার ব্রাসেলস থেকে পাঠানো এক বার্তায় কমিটি প্রধান জি ল্যাম্বার্ট এ আহ্বান জানান।
বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়ে জি ল্যাম্বার্ট বলেন, মানুষের মৌলিক মানবিক অধিকার, সমাবেশ, ব্যক্তি, বাক এবং চলাচলের স্বাধীনতাকে সকল পক্ষকে নিশ্চিত করা উচিত।
চলমান সঙ্কট উত্তরণে সরকার এবং বিরোধী পক্ষকে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে দ্রুত কার্যকর সংলাপ প্রয়োজন বলে মনে করে ইইউ দক্ষিণ এশীয় বিষয়ক কমিটি প্রধান।
তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা সৃষ্টিতে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান