মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুম থেকে জাগিয়ে শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার

news-image

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় এক শিশু শিক্ষার্থীকে (১১) বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক মুনির উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে পৌরসভার রামদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুনির উদ্দিন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শালদাহ গ্রামের (২নং ওয়ার্ড) আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভার রামদী এলাকার ওই শিশুটিকে স্থানীয় মেমোরিয়াল নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এক বছর আগে ভর্তি করা হয়। মাদরাসার হোস্টেলে ওই শিক্ষার্থী নিয়মিত থেকে লেখাপড়া করতো। রোববার রাতে অভিযুক্ত শিক্ষক মুনির উদ্দিন ওই শিক্ষার্থীকে ঘুম থেকে জাগিয়ে নিজের রুমে নিয়ে বলাৎকার করেন।

এর আগেও কয়েকবার এমন ঘটনা ঘটেছে। এসব ঘটনা কাউকে জানালে ওই শিক্ষক তাকে মাদরাসা থেকে বের করে দেয়ার ভয় দেখান। ওই শিক্ষার্থী রোববার রাতের ঘটনায় অসুস্থ হয়ে সোমবার সকালে বাড়িতে গিয়ে তার মা-বাবাকে এসব ঘটনা জানায়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্ত মাদরাসা শিক্ষক মুনির উদ্দিনকে সোমবার দুপুরে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত শিক্ষক মুনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক