মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গবেষকদের হুঁশিয়ারি : কাতলায় মহা বিপদ, হতে পারে বিশ্রী অসুখ

news-image

ডেস্ক রিপোর্ট।। কাতলা থেকে সাবধান! বাঙালির বড় প্রিয় এই মাছে পাওয়া গিয়েছে ‘সুপারবাগ’। যা থেকে ছোটখাটো সমস্যা থেকে বড় ভোগান্তি— যে কোনও ধরনের সমস্যাই হতে পারে। এমনই হুঁশিয়ারি দিচ্ছেন গবেষকরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশের শ্রীভেঙ্কটেশ্বরা ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন কাতলা থেকে অন্য মাছেও ছড়াতে পারে সংক্রমণ।

বিজয়ওয়াড়ার এনটিআর কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সের গবেষকরা কাতলা মাছের একশোটি নমুনার পরীক্ষা করে দেখেছেন তার মধ্যে ৮৭টিই সংক্রামিত। সেগুলির মধ্যে মিলেছে ‘সুপারবাগ’। ‘সুপারবাগ’ বলা হয় ব্যাকটেরিয়াম ভিব্রিও-র ১৫টি বিভিন্ন প্রজাতিকে। এর মধ্যে অন্যতম ভিব্রিও কলেরিও। প্রসঙ্গত, ভিব্রিও কলেরি থেকেই কলেরা হয়।

এর আগেও অন্ধ্রের মাছ সম্পর্কে নানা ভয়ের কথা শোনা গিয়েছিল। এবার সামনে এল নতুন বিপদের বার্তা। কী ধরনের অসুখ হতে পারে এই ধরনের সংক্রামিত মাছ খেলে? গবেষকরা জানাচ্ছেন, জ্বর, বমি, তলপেটে ব্যথা থেকে শুরু করে কলেরা, রক্তের সংক্রমণের মতো বড় অসুখও হতে পারে। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার উপায় কী? অন্যতম গবেষক টি শ্রীনিবাস রাও জানিয়েছেন, ঠিক মতো রান্না না করলে এই বিপদ থেকে মুক্তি মেলা কঠিন। তবে অনেকক্ষণ ধরে পর্যাপ্ত আঁচে রান্না করে খেলে ভয়ের কিছু নেই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক