,

হযরত ইমাম বুখারী (রহঃ)-এর জীবনের একটা ঘটনা ও আমাদের শিক্ষা

news-image

ইসলাম ডেস্ক।। একবার ইমাম বুখারী (রহঃ) জাহাজে উঠেছেন। দীর্ঘ সফরে একজন মানুষের সাথে আলাপ এবং হৃদ্যতা। কথাপ্রসঙ্গে তিনি বলে ফেললেন তাঁর কাছে ১০০০ দিনার আছে। পরদিনই লোকটার ভোল পাল্টে গেল। সে জাহাজের মাঝে মরাকান্না জুড়ে দিল – “আমার ১০০০ সোনার দিনার কোথায় গেল? আমার সারা জীবনের জমানো সম্পদ কে চুরি করে নিল? এখন আমার কী হবে”…? ‘জাহাজের কর্তৃপক্ষ ভারী বিপদে পড়ল। কিন্তু কর্তব্যের খাতিরে সবার সামান তল্লাশি করা হলো। ইমাম বুখারীর সামান-ও। নাহ, কোথাও নেই। লোকটাকে সবাই আচ্ছামত গালাগালি করল। কত সম্মানী মানুষের সম্মানহানী। ছিঃ ছিঃ, সবাই কী মনে করল? লোকটার দুনিয়া তখন ছোট্ট হয়ে এতটুকু।

সে জাহাজ থেকে নেমে ইমাম বুখারীকে বললো, “আপনি এত বড় মুহাদ্দিস, মিথ্যা কথা বলেন না, অথচ আমাকে মিথ্যা বললেন?” ইমাম বুখারী (রহঃ)বললেন, “আমি মিথ্যা বলিনি। তুমি যখনই আমাকে চোরের অপবাদ দেওয়ার পরিকল্পনা শুরু করেছ তখনই আমি দিনারের থলি সাগরে ফেলে দিই। কত দূর-দূরান্ত থেকে আমি হাদিস সংগ্রহ করেছি। সারা দুনিয়ার মানুষ আমার বিশ্বস্ততায় আস্থা রাখে। হাদীসের প্রচারের প্রয়োজনীয় এই বিশ্বস্ততার দাম দিনার দিয়ে মাপা যাবে না।” “সুবহানআল্লাহ! আজ যে পৃথিবীর ঘরে ঘরে আল্লাহ তাঁর কিতাবের পাশাপাশি ইমাম বুখারীর হাদিস সংকলনকে কবুল করে নিয়েছেন তার পিছনে পরীক্ষা আছে, ত্যাগ আছে, বিচক্ষণতা আছে। এই ঘটনা থেকে আমাদের জন্য বেশ কিছু শেখার জিনিসও আছে। আল্লাহ্ তাঁর কবরকে নুরে পরিপূর্ণ করে দিন আমিন।।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর