,

উলিপুরে ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘর-বাড়ি, ১৫ গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন

news-image

কুড়িগ্রাম জেলার উলিপুরে ঝড়ের তাণ্ডবে ১৫টি গ্রামের প্রায় ২ শতাধিক ঘর-বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। ওই সব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এসব এলাকার গাছপালা উপড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ঝড়ের তাণ্ডবে কৃষকের পাট ও সবজি খেতসহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, সোমবার রাতে উলিপুর উপজেলার ধরনীবাড়ী, দুর্গাপুর, তবকপুর ও ধামশ্রেনী ইউনিয়নের ১৫ টি গ্রামসহ পৌরসভার পশ্চিম শিববাড়ি, হায়াৎখা, নারিকেলবাড়ি, খালিভিটা গ্রামের উপর দিয়ে হঠাৎ প্রবল বেগে দমকা হাওয়াসহ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। ঝড়ে এসব এলাকায় ২ শতাধিক গাছ-পালা ও অর্ধশতাধিক ঘর-বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে।

ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় ১০টি বৈদ্যুতিক খুঁটি, ৪টি ট্রান্সমিটার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকটি স্থানে তারের উপর গাছ-পালা ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু ধরনীবাড়ি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার কাজি জসিম উদ্দিন জানান, এসব এলাকার ঝড়ে ক্ষতিগ্রস্ত খুঁটি ও ট্রান্সমিটার মেরামতের কাজ চলছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের বলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত জমা দিতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর