,

সোনার দাম কমছে

news-image

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় দেশের বাজারেও সোনার দাম কমছে। এখন ২২ ক্যারেট সোনার ভরির দাম হবে ৫০ হাজার ১৫৫ টাকা দাঁড়াবে। আগের চেয়ে ভরিতে দাম কমছে ১ হাজার ১৬৭ টাকা। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে। সোমবার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানায়। সর্বশেষ গত শুক্রবার প্রতি ভরি সোনার দামে ১ হাজার ১৬৭ টাকা বৃদ্ধি করেছিল জুয়েলার্স সমিতি।

দর কমায় মঙ্গলবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪২ হাজার ৮০৭ টাকায়। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ৮২৭ টাকা। অনেক দিন পর রুপার দাম কমছে। প্রতি ভরি হবে ৯৩৩ টাকা।

সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫১ হাজার ৩২২ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৯৮৯ টাকা, ১৮ ক্যারেট ৪৩ হাজার ৯৭৩ টাকায় বিক্রি হচ্ছে। কাল থেকে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ১৬৭ টাকা দাম কমছে। সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৭৫৮ টাকা ও রুপার ভরিতে কমবে ১১৭ টাকা।

জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম কমেছে। এছাড়া ভরিতে শুল্ক ৩ হাজার টাকা থেকে হ্রাস করে ২ হাজার টাকা নির্ধারণ করায় কিছুটা প্রভাব পড়েছে। তাই দাম কমানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর