,

ঘুম থেকে তুলে নিজের মেয়ের গলা কেটেছেন তিনি!

news-image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুই বছরের শিশু সন্তানকে এক মা গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ শামীমা আক্তার সাইমা নামে ওই নারীকে আটক করেছে। সোমবার ভোরে উপজেলার সোনাতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পল্লী চিকিৎসক মামুনুর রশীদ মামুন ও শামীমা দম্পতির তিন সন্তান। তাদের মধ্যে ছোট মেয়ে স্নেহার বয়স দুই বছর। ভোরে শামীমা তার ঘুমন্ত শিশুকন্যা স্নেহাকে ডেকে তুলে দোতলার সিঁড়িঘরে নিয়ে যাস। সেখানে বঁটি দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন।

আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। হত্যায় ব্যবহৃত বঁটিটি জব্দ করা হয়েছে।

এসআই জানান, শামীমা আক্তারকে আলমডাঙ্গা থানায় নেওয়া হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে স্বজন ও পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ বিষয়ে মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর