,

নিখোঁজ তিন যমজ বোনের একজন উদ্ধার

news-image

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি থেকে নিখোঁজ তিন যমজ বোনের একজন উদ্ধার হয়েছে। নিখোঁজের ৩ দিন পর সোমবার বিকেলে আবিদা সুলতানা পপি নামে একজনকে শেরপুরের নকলার গৌড়দ্বার থেকে উদ্ধার করা হয়েছে।পপি বর্তমানে ফুলপুর পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক অটোরিকশাচালককে আটক করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফুলপুর উপজেলার ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী এই তিন যমজ বোন শুক্রবার রাত ১১টার পর দক্ষিণ ভাইটকান্দিস্থ নিজ পিত্রালয় থেকে হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এলাকাবাসী ও পরিবারের লোকজন নিখোঁজ হওয়া তিন যমজ বোনের কোনো সন্ধান না পেয়ে শনিবার রাতে নিখোঁজ ৩ কিশোরীর চাচা আব্দুস সালাম ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (নং ৪৪৯) করেন।এই বিষয়ে ফুলপুর থানার ওসি গাজী ইমারত হোসেন জানান, তিন বোনের একজনকে পাওয়া গেছে।

এই ঘটনায় উদ্ধার হওয়া কিশোরীকে ও এক অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক ঝগড়ার কারণে অভিমানে তিন যমজ বোন পালিয়ে যেতে পারে। তবে তদন্তের পর ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর