মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেরুদন্ড সোজা না রাখলে হবে প্যারালাইসিস!

news-image

সারাদিন মোবাইল-কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে গিয়ে ঘাড়ে, পিঠে ব্যথা হয় অনেকেরই। আবার মেরুদন্ড সোজা না থাকলে হতে পারে প্যারালাইসিসও। তাই এমন অভ্যাস বদলে ফেলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

কোনো ব্যক্তির ঘাড়ে আর্থাইটিস হলে তাকে সার্ভাইকাল স্পন্ডিলোসিস বলে। এক্ষেত্রে ঘাড়ের ছোট ছোট জয়েণ্টগুলোর মধ্যে কার্টিলেজ ক্ষয় হয়ে যায়। ফলে দুটি হাড়ে ঘষা লেগে ব্যথা হয়।

কারণ-বয়স, ঘাড়ের উপর অতিরিক্ত চাপ, দীর্ঘক্ষণ ঘাড় নিচু করে লেখা, ঘাড়ের এক্সারসাইজ না করা, অতিরিক্ত ভারি ব্যাগ বা ওজন দেয়া, ভিটামিন ডি-এর অভাব।

কী দেখে বুঝবেন?-ঘাড়ে অসহ্য ব্যথা, বেশিক্ষণ লেখাপড়া করলেই ব্যথা বাড়া, ঘাড় থেকে ব্যথা হাতে নামা, হাত ঝিম ঝিম করা, মাথা ঘোরা, বমি ভাব কিংবা বমি হওয়া, ভারসাম্যের সমস্যা।

কোমরে যখন আর্থ্রাইটিস হয় তখন তাকে লাম্বার স্পন্ডিলোসিস বলে। এক্ষেত্রে কোমরের জয়েন্টের কার্টিলেজ ক্ষয় হয়ে অসহ্য ব্যথা হয়ে থাকে।

কারণ-বয়সজনিত কারণ, বিলাসবহুল জীবনযাত্রায় আসক্তি, দীর্ঘক্ষণ বসে কাজ করা, অতিরিক্ত ঝুঁকে ভারি জিনিস তোলা, নিয়মিত শরীরচর্চা না করা, অতিরিক্ত ওজন, ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাব, সঠিক পদ্ধতিতে না বসা।

কোমরে আর্থাইটিসের লক্ষণ

অসহ্য কোমরে ব্যথা

ব্যথা সাধারণত কোমর থেকে পায়ের দিকে নামে

হাঁটলে ব্যথা কিন্তু বিশ্রাম নিলে ব্যথা চলে যাওয়া

হাঁটতে হাঁটতে হঠাৎ পা আটকে যাওয়া

পা ঝিনঝিন করা
চিকিৎসা-অসুখ প্রাথমিক পর্যায়ে থাকলে চিকিৎসক সাধারণত কিছু ব্যথার ওষুধ, অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন দিয়ে এবং এক্সারসাইজ করতে বলে চিকিৎসা করেন। বেশিরভাগ ক্ষেত্রে ফিজিওথেরাপি এবং আল্ট্রাসাউন্ড থেরাপি কাজে লাগে।

কনজারভেটিভ চিকিৎসাতে যদি ভাল কাজ না হয় তখন সার্জনকে দেখাতে হবে। স্পাইনাল কিংবা লাম্বার স্পন্ডিলোসিসে ঘাড় বা কোমরের নার্ভের উপর যদি ক্রমশ চাপ পড়ে তাহলে সার্জারি করিয়ে নার্ভের উপর থেকে চাপ সরানো হয়। দীর্ঘদিন এই চাপ থাকলে রোগীর প্যারালাইসিস হয়ে যেতে পারে।

সুস্থ থাকতে-পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন-দুধ জাতীয় খাবার, সবুজ শাক সবজি, ফল।

নিয়মিত শরীরচর্চা করা।

ওজন নিয়ন্ত্রণে রাখা।

একটানা ১ ঘণ্টার বেশি বসে কাজ না করা। মাঝে মাঝেই উঠে একটু হাঁটা।

অতিরিক্ত ভারি ব্যাগ বহন না করা।

পড়ার টেবিলে গোল হয়ে বসে পড়াশোনা করা উচিত।

শক্ত বালিশ ও বিছানা ব্যবহার করা।

ঘাড়ে বা কোমরে ব্যথা হলে তা ফেলে না রেখে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক