মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫শ’ টাকা ঘুষ নেয়ার অভিযোগে পুলিশের এসআই ক্লোজড

news-image

নিউজ ডেস্ক : এলাকায় ‘বাঘা পুলিশ’ খ্যাত বাগেরহাটের চিতলমারী থানা পুলিশের এসআই স্বপন সরকার ৫শ’ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে বাগেরহাট পুলিশ লাইনে ক্লোজ হয়েছেন। খুলনার কণ্ঠ।

গতকাল চিতলমারী থানার ওসি অনুকূল সরকার জানান, এলাকার বাকের ভাই নামক এক ব্যক্তির কাছ থেকে ৫শ’ টাকা নেয়ার শাস্তিস্বরূপ তাকে পুলিশ লাইনে জরুরিভাবে সরিয়ে নেয়া হয়। ডিআইজির এই পদক্ষেপের খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশের ইতিবাচক ভূমিকাকে সাধারণ মানুষ প্রশংসা করেছেন।

চিতলমারী সদর ইউনিয়নের পাটরপাড়া গ্রামের ফজলুল হক বিশ্বাস ওরফে ‘বাকের ভাই’ সাংবাদিকদের জানান, তার আপন ভাইপোর এসআই পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র এসআই স্বপন সরকারের কাছে আসে। প্রবেশপত্রটি গ্রহণের সময় তাকে নগদ ৫শ’ টাকা দিতে হয়। বিষয়টি খুলনা বিভাগের ডিআইজি অফিস জেনে যায়। সেখান থেকে টেলিফোনে ফজলুল হক ও তার ভাইপোকে দেখা করতে বলেন।

খুলনা বিভাগের ডিআইজি ড. খন্দকার মহিউদ্দিন বিপিএম (বার) গত ১০ই জুন বিকাল ৪টার দিকে ফজলুল হক ও তার ভাইপোর কাছ থেকে এসআই স্বপন সরকারের ৫শ’ টাকা গ্রহণের ঘটনাটি শোনেন। এরপর এসআই স্বপনকে বাগেরহাট পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক