,

প্রেমে ব্যর্থ হয়ে ৩ জনের বিষপান

news-image

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পারিবারিক দ্বন্দ্ব ও প্রেমে ব্যর্থ হয়ে দুই নারীসহ তিনজন বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তাদের তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

বিষপান করে হাসপাতালে ভর্তি তিনজন হলেন উপজেলার আস্কর গ্রামের পরিমল বালার স্ত্রী সুপ্রিয়া সাহা (২২), উপজেলার কোদালধোয়া গ্রামের কমলেশ মন্ডলের স্ত্রী দেবিকা মন্ডল (১৮) ও উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আনন্দ হালদারের ছেলে অমৃত হালদার (১৮)।

দেবিকা মন্ডলের স্বামী কমলেশ বলেন, দেড় মাস আগে আমাদের বিয়ে হয়। বিয়ের আগে আমার স্ত্রীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। দেবিকার অমতে আমার সঙ্গে বিয়ে দেয় তার পরিবার। বিয়ের পর থেকে সংসার করবে না বলে প্রতিদিনই আত্মহত্যার হুমকি দিয়ে আসছিল সে। যার ধারাবাহিকতায় রোববার দুপুরে বিষপান করে দেবিকা।

সুপ্রিয়া সাহার স্বজনরা জানান, পরিমল বালার সঙ্গে আট মাস আগে বিয়ে হয় সুপ্রিয়া সাহার। স্বামীর সঙ্গে ঝগড়া করে দুপুরে সুপ্রিয়া সাহা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

অমৃত হালদারের স্বজনরা জানান, অমৃত হালদার তার পছন্দের মেয়েকে বিয়ের কথা পরিবারকে জানালে পরিবার রাজি না হওয়ায় অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্ট করেছেন।

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম বলেন, তিনজনই বিষপান করেছেন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর