মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাতের কবরে গিয়ে শপথ নিয়েছিলাম ন্যায়বিচারে লড়বো: ব্যারিস্টার সুমন

news-image

ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের গ্রেপ্তারের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার পথে দেশ আরেক ধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনিই বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছিলেন। ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তারের পরপরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ফেসবুকে লাইভে আসেন ব্যারিস্টার সুমন।

সোনাগাজী থানার সাবেক ওসিকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করায় বাংলাদেশ পুলিশ প্রশাসন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে বিশেষভাবে ধন্যবাদ জানান এই আইনজীবী। তিনি বলেন, পুরো এক সপ্তাহ ধরে জাতি টেনশনে ছিলো। তাকে গ্রেপ্তার নিয়ে এক ধরনের সংশয় ছিলো, পুলিশ কি সত্যিই তাকে গ্রেপ্তার করবে কিনা। তবে ওসিকে গ্রেপ্তার করে পুলিশ মানুষের সেই ধারণা ভুল প্রমাণিত করেছে। আমি নুসরাতের কবরে গিয়ে শপথ নিয়েছিলাম নুসরাত হত্যার ন্যায়বিচারের জন্য লড়বো।

ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তারের সর্বোচ্চ আওয়াজ তুলবো। ব্যারিস্টার সুমন আরো বলেন, প্রত্যেকেই এরকম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, যে কোন জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। নুসরাত হত্যায় বিচার না হওয়া পর্যন্ত এই মামলায় লড়ে যাবেন বলেও ফেসবুক লাইভে ঘোষণা দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ওসি মোয়াজ্জেম হোসেনকে আদালতে হাজির করা হলে তার জামিনোর বিরোধিতা করা হবে বলেও জানান দেশজুড়ে আলোড়ন তোলা এই আইনজীবী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক