,

রাজধানীতে চাল ভর্তি ট্রাক ছিনতাই

60095_kaডেস্ক রির্পোট : রাজধানীর কাকরাইল মৎস্য ভবনের সামনে থেকে চালক ও হেলপারকে কুপিয়ে একটি চাল ভর্তি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ট্রাকের চালক মোহাম্মদ জাহিদ ও হেলপার আবদুল হালিমকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটলেও পথচারীরা তাদেরকে আহত অবস্থায় ভোর পৌনে ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ট্রাকের চালক মোহাম্মদ জাহিদের প্রতিবেশী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘মঙ্গলবার তারা বগুড়ার শেরপুর  থেকে ঢাকা মেট্রো ট-১১-৫৩২৩ নম্বরের একটি ট্রাকযোগে চালভর্তি করে পুরান ঢাকার বাবুবাজার চালের আড়তের দিকে যাচ্ছিলেন। রাত পৌনে ১ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত কাকরাইল মৎস্য ভবনের সামনে পৌঁছামাত্র ট্রাক চালক জাহিদের ডান কানে ও বাম হাতে কুপিয়ে  এবং হেলপার আবদুল হালিমের মাথায় আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করে ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায়। পরে তারা সারারাত অচেতন অবস্থায় ওই রাস্তায় পড়ে ছিলেন। ভোররাতে এক পথচারী তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ