,

কারাগারে ১৫৫ বছর পর সকালের নাস্তায় পরিবর্তন

news-image

কক্সবাজার প্রতিনিধি : ১৮৬৪ সাল থেকে কারাগারে বন্দীদের সকালের নাস্তায় একটা রুটি ও এক টুকরো গুঁড় দেওয়া হতো। তবে ১৫৫ বছর পর এবার এ ব্যবস্থায় পরিবর্তন এসেছে। আজ রোববার সকাল ৮টা থেকে কারাবন্দীদের সকালের নাস্তায় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেল সুপার।

সরকারের ঘোষণা অনুযায়ী, এখন থেকে বন্দীদের দুদিন খিচুড়ি, চার দিন সবজি-রুটি ও এক দিন দেওয়া হবে হালুয়া-রুটি।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের পক্ষে রোববার এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহম্মদ শাহজাহান আলী। এ সময় কক্সবাজারের জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের মো. বজলুর রশিদ আখন্দ জানান, বর্তমান সরকার জেলখানায় বন্দীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে একটি হলো- সকালের নাস্তার পরিবর্তন। সরকারের এমন পদক্ষেপে নতুন নাস্তা পেয়ে খুশি জেলখানায় বন্দী কয়েদি ও হাজতিরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর