মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে দামি স্থাপনার শীর্ষে মক্কার মসজিদ আল-হারাম শরীফ, জানেন কী এর নির্মাণ ব্যয়?

news-image

ইসলাম ডেস্ক।। বিট্রেনের বিখ্যাত আবাসন কোম্পানী ‘হোমস অ্যান্ড প্রোপার্টি’ পৃথিবীর সবচেয়ে দামি দশটি ভবনের তালিকা প্রস্তুত করেছে। কোম্পানীর তথ্য মতে মসজিদ আল-হারামই বিশ্বের সবচেয়ে মূল্যবান ও দামি স্থাপনা। মসজিদ আল-হারাম বা হারাম শরীফ বা মসজিদে হারাম। যা পবিত্র নগরী মক্কায় অবস্থিত। বিশ্ব মুসলিম এ মসজিদে অভ্যন্তরে অবস্থিত পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করে। বর্তমান বিশ্বের সবচেয়ে দামি স্থাপনাগুলোর মধ্যে এ মসজিদ আল-হারাম প্রথম। খবর ব্রিটিশ এশিয়া ইউকে।

মসজিদে হারাম বলতে পবিত্র কাবা শরীফের চারদিকে ঘিরে যে মসজিদ নির্মিত। মসজিদে হারামের ভিতরের এবং বাইরের নামাজের স্থানসহ এর আয়তন হলো ৩ লাখ ৫৬ হাজার ৮০০ বর্গমিটার (৮৮.২ একর)। ৯টি সুন্দর ও সুউচ্চ মিনার মসজিদ আল-হারাম’-কে অনন্য দৃষ্টিনন্দন করে তুলেছে। মসজিদ আল-হারামের ৮১টি দরজা রয়েছে। যার প্রত্যেকটি সব সময় উন্মুক্ত থাকে। হোমস অ্যান্ড প্রোপার্টি মসজিদ আল হারামের স্থাপনার নির্মাণ ব্যয় নির্ধারণ করেছেন ৭৫ বিলিয়ন ইউরো (১০০ বিলিয়ন ডলার)। যা মসজিদে হারামকে দামি স্থাপনাগুলোর শীর্ষে নিয়ে এসেছে। মসজিদে হারামের পরপর দ্বিতীয় সর্বোচ্চ দামি ভবন হলো পবিত্র নগরী মক্কার মসজিদে হারামের ৫০ মিটার অদূরে অবস্থিত ‘আজরাজ আল বায়িত টাওয়ার। যা মক্কা ক্লক রয়্যাল টাওয়ার (মক্কা টাওয়ার) নামে পরিচিত।

এ ভবনটির চুড়ায় ৪৩ মিটার ফ্রেমে বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি স্থাপিত। প্রায় ১০০ কিলোমিটার দূর থেকে এ ঘড়ি দেখে সময় জানা যায়। এ ভবনটির দাম নির্ধারণ করা হয়েছে ১১.৩ বিলিয়ন ইউরো (১৫ বিলিয়ন ডলার)।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক