মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬০ বছরের বৃদ্ধের হাতে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু

news-image

নিউজ ডেস্ক।। নেত্রকোনার আটপাড়া উপজেলায় ১০ বছরের এক মাদরাসা শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কৈলং গ্রামে ধর্ষক জানু মিয়ার ঘরে ধর্ষণের এই ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে শনিবার দুপুরে জানু মিয়া নামে ৬০ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বর্তমানে ধর্ষণের শিকার অবুঝ শিশুটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।  এই নিয়ে গত ১০ দিনে কেন্দুয়া ও আটপাড়ায় পরপর চারটি ধর্ষণের ঘটনা ঘটেছে। একের পর এক ধর্ষণের ঘটনায় কন্যা সন্তান নিয়ে অভিভাবকগণ শঙ্কিত হয়ে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা য়ায়, ধর্ষণের শিকার শিশুটি উপজেলার একটি মাদরাসার শিক্ষার্থী। শুক্রবার দুপুরে প্রতিবেশি জানু মিয়া কৌশলে ওই শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির আত্মচিৎকার ও কান্নাকাটিতে পাশের ঘর থেকে তার বাক প্রতিবন্ধী বাবা ছুটে গিয়ে ধর্ষক জানুকে ঝাপটে ধরার এক পর্যায়ে ধর্ষক পালিয়ে যায়।

সংবাদ পেয়ে ঘটনার পর পর দ্রুত ধর্ষককে আটক করতে সক্ষম হয় পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তাক্ত শিশুটিকে উদ্ধার করে প্রতিবেশিরা দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে শিশুটির জরুরী চিকিৎসা চলছে। এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে ধর্ষক জানু মিয়াকে আসামী করে শনিবার আটপাড়া থানায় মামলা দায়ের করেন।

আটপাড়া থানার ওসি মো: আলী হোসেন পিপি এম ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় নয়া দিগন্তকে জানান, ধর্ষণের সংবাদ পাবার পরপর পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক জানুকে মিয়াকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। উৎস: নয়াদিগন্ত।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক