সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে তিন মাস ধরে ধর্ষণ, ২০ হাজার টাকায় মীমাংসা করলেন যুবলীগ নেতা!

news-image

নিউজ ডেস্ক।। কুড়িগ্রামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে তিন মাস ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে সোহেল নামে এক যুবকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর শিশুটির পরিবারকে হুমকি দেয় সোহেলের পরিবার। একপর্যায়ে স্থানীয় যুবলীগ নেতা রুহুল আমিন দুলালের মাধ্যমে ২০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করে নেয়।

বৃহস্পতিবার (১৩ জুন) কুড়িগ্রাম সদর উপজেলার পৌর এলাকায় বিষয়টি মীমাংসা করা হয়। তবে এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজু আহমেদ।

স্থানীয়দের অভিযোগ, কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সরানিপাড়া কলোনির আবু তালেবের ছেলে সোহেল (২৪) তিন মাস ধরে প্রতিবেশী পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করে আসছিল। শিশুটির বাবা-মা ও দাদির অনুপস্থিতিতে সে এ কাজ করতো। শিশুটি সোহেলের স্ত্রীকে বিষয়টি জানালে সে কাউকে জানাতে নিষেধ করে। গত বৃহস্পতিবারও (১৩ জুন) সকাল ১১টার দিকে সোহেল শিশুটিকে ধর্ষণ করার সময় প্রতিবেশীরা দেখে ফেলে। এরপর শিশুর পরিবার থানায় যেতে চাইলে সোহেল তাদের বাধা দেয়।

অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি মীমাংসার জন্য সোহেলের পরিবার কুড়িগ্রাম জেলা শাখা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন দুলালের কাছে যায়। এরপর শিশুটির পরিবারকে ডেকে নিয়ে ১০ হাজার টাকায় মীমাংসার প্রস্তাব দেন রুহুল আমিন দুলাল। শিশুটির পরিবার এতে রাজি না হলে দুলাল ২০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেন। এ সময় শিশুটিকে ৫/৬ মাসের জন্য নানার বাড়িতে রাখতেও বলেন তিনি।

শুক্রবার (১৪ জুন) সকালে শিশুটির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। জানা গেছে, শিশুটিকে তার নানার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। শিশুটির বাবা মানসিক রোগী। শিশুটির মা ও দাদি ওই যুবলীগ নেতা এবং অভিযুক্ত সোহেলের হুমকিতে এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে শিশুটির দাদি বলেন, ‘হাজি দুলাল ডাকি নিয়া যায়া কইছে, ২০ হাজার টাকা দেওয়া হইবে। এ নিয়া আর কোনো বাড়াবাড়ি করবেন না। তোমার ছাওয়াক (সন্তান) বাড়িত না থুইয়া ৫/৬ মাসের জন্যে তার নানার বাড়িত পাঠে দেও।’

শিশুটির মা ও দাদি আরো বলেন, ‘হামরা ওমার সাথে (সোহেলের পরিবার ও যুবলীগ নেতা) পাবার নই (পারবো না)। গরিব মানুষ কোনও বিচার পাই না। পুলিশের কাছত গেইলে হামার বাড়িত থাকায় হবার নয়। আল্লায় ইয়ার (এর) বিচার করবে।’

সালিশ করে ২০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিলেও তা এখন পর্যন্ত শিশুর পরিবারকে দেওয়া হয়নি বলেও জানান তারা। এ ব্যাপারে সোহেলের বড় ভাই সেলিম যুবলীগ নেতা রুহুল আমিন দুলাল বলেন, ‘বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় হাজি সাহেবের বাসায় ফয়সালা হয়েছে। আর এসব নিয়ে লিখলে মেয়েটারই সমস্যা হবে। এসব নিয়ে লেখালেখি করিয়েন না।’

সালিশে ধর্ষণের বিচার করার বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম বলেন, ‘ধর্ষণের অভিযোগ এভাবে মীমাংসা মারাত্মক অপরাধ। আদালতের বাইরে যিনি এটা মীমাংসা করবেন তিনিও আলামত নষ্টের অভিযোগে অপরাধী হবেন। এমন কোনও ঘটনা ঘটে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।’ কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজু আহমেদ বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবো।’ উৎস: বাংলা ট্রিবিউন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক