রংপুরে স্কুলছাত্র নিহত
রংপুর প্রতিনিধি : রংপুরের কাউনিয়ার কুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আরাফাত হোসে নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
আজ শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন উপজেলার কুর্শা গ্রামের আবু কালামের ছেলে।
কাউনিয়া থানার এসআই শাহ আলম জানান, দ্বিতীয় শ্রেণির ছাত্র আরাফাত বিদ্যালয়ের মাঠে থাকা জাম গাছ থেকে জাম পাড়ছিল। অসাবধানতাবশত গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় ইউডি মামলা করা হয়েছে।###










