বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ৩ দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

B Baria Mapশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। মেলায় ১টি বাড়ি ১টি খামার, প্রযুক্তি স্টল ই-কৃষি, বীজ ও পণ্য সংরক্ষণসহ মোট ১৩টি স্টল অংশগ্রহণ করে। মেলা উদ্বোধন করেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিছুল হক ভূইয়া। এর আগে একটি বর্নাঢ্য র‌্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীর নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম ও  কৃষি অফিসার মোঃ কবির হোসেন।