মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার বিপুল পরিমান অর্থ আত্মসাত : ৪ কর্মচারী সাময়িক বরখাস্ত

news-image

সোহেল রশীদ , রংপুর : বাংলাদেশ ব্যাংক রংপুর শাখা থেকে বিপুল পরিমান অর্থ আত্মসাত করা হয়েছে এমন গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে চারজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন ব্যাংকের নির্বাহী পরিচালক।

বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার নাম প্রকাশে অনিচ্ছিুক একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ব্যাংকের ‘মূদ্রা-নোট পরীক্ষক’ শাখার ৪ কর্মচারী দীর্ঘদিন ধরে পুরাতন নোট বাছাই করতে গিয়ে বিপুল পরিমান টাকা সরিয়ে ফেলেন। বিষয়টি ব্যাংকের উর্ধতন কর্র্তৃপক্ষের নজরে এলে সংশ্লিষ্ট শাখার চার কর্মচারী সাজেদ মোহাম্মদ খালেদ, রাবেয়া বেগম, শামীম মিয়া ও শেফালী বেগমকে গত ১১ জুন সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনা নিয়ে এখনো কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি বলে ব্যাংকের ওই সূত্র জানায়। এখন ব্যাংকের রক্ষিত ভোল্ডের টাকা গননা করে হিসাব মেলানো হচ্ছে বলে জানা গেছে। তবে কি পরিমান টাকা আত্মসাত করা হয়েছে তা কেউ নির্দিষ্ট করে জানাচ্ছেন না।

মোবাইল ফোনে ব্যাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার ডিজিএম ফজলার রহমান এর কাছে এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বিধি মতে আমি এ নিয়ে কোন মন্তব্য করতে পারি না। তবে যা শুনেছেন তাই লেখেন। আর আমি এ বিষয়টি নিয়ে কাজ করছি তাই আমার পক্ষে কোন মন্তব্য করা ঠিক হবে না।

ব্যাংকের জিএম এর সাথে কথা বলার জন্য তার টেলিফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার কোন মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে টেলিফোন রিসিভ না করায় ব্যাংকের নির্বাহী পরিচালকের মন্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক