,

দুই বাসের প্রতিযোগিতায় বাবার সামনেই প্রাণ গেল ছেলের

news-image

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে দুই যাত্রীবাহি বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থী বায়েজিদ (৯)। নিহত শিশু বায়েজিদ শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মো. মাইনুদ্দিন ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী শিবপুর বাসস্ট্যান্ডে রাস্থার পাশে দাঁড়িয়ে থাকলে যাত্রীবাহী বাস রয়েল পরিবহন তাকে চাপা দিলে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। মাদ্রাসা শিক্ষার্থী বায়েজিদের বাবার চোখের সামনেই করুণ মৃত্যু ঘটনাটি ঘটে।

শনিবার সকালে মনোহরদী থেকে ছেড়ে আসা দুটি বাস রয়েল পরিবহন ও মনোহরদী পরিবহনের প্রতিযোগিতায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে ঘাতক বাসটিকে জনতা আটক করে শিবপুর মডেল থানাকে অবহিত করলে পুলিশ এসে বাসটি থানায় নিয়ে যায়। তবে বাসের ড্রাইভার ও হেলাপারকে আটক করা যায়নি। শিশু শিক্ষার্থীর মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর