মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেশি চিনি খেলে ডায়াবেটিস হয়, সে জন্য এই ব্যবস্থা করা হয়েছে: প্রধানমন্ত্রী

news-image

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চিনির ওপর কর বৃদ্ধি পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম বাড়তে যাচ্ছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বেশি চিনি খেলে ডায়বেটিস হয়, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে।’ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে যত পণ্য বিদেশ থেকে আমদানি হয়ে আসে, দেশ থেকে যত পণ্য রফতানি হয়ে বিদেশে যায় সে সমস্ত পণ্য স্ক্যানিংয়ের মাধ্যমে পরীক্ষা করার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, সেই স্ক্যানিং করার জন্য বন্দরগুলোতে প্রয়োজনীয় জনবল সৃষ্টি ও নিয়োগের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশে নতুন বিনিয়োগ ও ব্যবসা ভালো হলে স্বাভাবিক নিয়মেই বেশি কর পাওয়া যাবে।

আজ (শুক্রবার) বিকেল ৩টায় ২০১৯-২০ অর্থবছরের বাজেটপরবর্তী সংবাদ সম্মেলন শুরু হয়। পূর্বঘোষণা অনুযায়ী, এ সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। এটি দেশের ৪৮তম এবং বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট।

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। গতকাল বেলা ৩টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। শুরুতে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট।

দাঁড়িয়ে বাজেট বক্তৃতা শুরু করলেও পরে স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী নিজ আসনে বসে বাজেট উপস্থাপন করেন। কিন্তু বিকেল ৪টার পর অসুস্থ অর্থমন্ত্রীর পক্ষে প্রস্তাবিত বাজেট উপস্থাপন সম্ভব না হওয়ায় স্পিকারের অনুমতি নিয়ে বাকি অংশ সংসদে উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক