মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

news-image

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ শফি ও তার ছেলে খায়রুল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। তাদের অভিযোগ চাঁদা না দেওয়ায় স্থানীয় যুবলীগ নেতা শাহীন আলম ওই হামলার নেতৃত্বে ছিলেন। শুক্রবার জুমার নামাজের পর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শফিউল্লাহ জানান, গত ১ মাস আগে কাশিপুর ইউনিয়ন যুবলীগের নেতা শাহীন আলম আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে আমি মামলা করলে এ মামলায় সে ১০ দিন কারাগারেও ছিল। এখন সে জামিনে মুক্ত হয়ে জুমার নামাজের পর আমাকে প্রায় ২০-২৫ জন মিলে পায়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আমার ছেলে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করে তারা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক