মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাক্তার নয়, ক্লিনিক পরিচালকের অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যু

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আক্কেলপুর বাজারে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় রিমা বেগম নামে প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। রিমা বেগম রাধানগর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের মিতু মিয়া ওরফে মেকারের মেয়ে বৃহস্পতিবার রাতে আক্কেলপুর বাজারের জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

প্রসূতির মামা নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে রিমার প্রসব বেদনা উঠলে তাকে জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। রাতে কোনো ডাক্তার না থাকায় ওই ক্লিনিকের পরিচালক নাজমুল হক নিজে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপাচারের পরপরই রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যায় রিমা।

মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় ক্লিনিকের পরিচালক নাজমুল হক। অস্ত্রোপচারে বাচ্চাটি সুস্থ থাকলেও মায়ের মৃত্যু হয়। এদিকে গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দীন জানান, শুক্রবার সকালে প্রসূতি মায়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়ে।

এ ঘটনায় ক্লিনিকের পরিচালকসহ কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা মামলায় দায়ের করা হয়। সবাই পলাতক থাকায় কাউকে আটক করা হয় সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক