শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেপরোয়া গতিতে উল্টে গেল বাস, একমাত্র যাত্রী নিহত

news-image

পিরোজপুরের নাজিরপুরে সেবা গ্রীন লাইন পরিবহনের বেপরোয়া গতির বাস উল্টে আল আমীন শেখ (২৭) নামে এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমীন শেখ পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর গ্রামের হেলাল উদ্দিন শেখের ছেলে এবং স্থানীয় একটি মসজিদের ইমাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গোপালগঞ্জ- ঢাকা সড়ক দিয়ে বেপরোয়া গতিতে ঢাকা থেকে পিরোজপুরে আসছিল সেবা গ্রীন লাইন পরিবহনের একটি বাস। পৌনে ৩টার দিকে বাসটি নাজিরপুরের চরখোলা নামক স্থানে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মাঠে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বাসের একমাত্র যাত্রী আল আমীন শেখ। এ সময় পালিয়ে যান বাসচালক ও হেলপার। খবর পেয়ে নাজিরপুর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত আল আমীন শেখকে বাসের নিচ থেকে উদ্ধার করে। নাজিরপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।