সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগ নেতার ছেলের কান্নায় চোখের পানি ধরে রাখতে পারেনি কেউ

news-image

নিউজ ডেস্ক।। সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। তবে এবারের ওপেন হাইজ ডেতে কেউ কোনো অভিযোগ করেননি। এটি পরিণত হয়ে উঠেছিল আওয়ামী লীগ নেতা আহমদ আলী খুনের প্রতিবাদ সভায়। বুধবার বিকালে উপজেলার দেওকলস ইউনিয়নের রাজার বাজারস্থ সৎপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

সব বক্তার মুখে একটাই দাবি ছিল আওয়ামী লীগ নেতা আহমদ আলীর খুনিদের ফাঁসি চাই। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে বক্তব্য দিতে গিয়ে খুন হওয়া আওয়ামী লীগ নেতা আহমদ আলীর একমাত্র শিশু সন্তান ইব্রাহিম আলী হাউ-মাউ করে কেঁদে প্রশাসনের কাছে তার বাবার খুনিদের ফাঁসি দাবি করে। তার কান্না দেখে অনুষ্ঠানস্থলের শত শত মানুষ চোখের পানি ধরে রাখতে পারেননি।

বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দের সভাপতিত্বে ও স্থানীয় সংগঠক মকবুল আহমদের পরিচালনায় ওপেন হাউজ ডেতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান। খুন হওয়া আহমদ আলীর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার বড় ভাই মামলার বাদী সিকান্দার আলী।

এছাড়া রুনু কান্ত দে, মর্তুজ আলী মানিক, মতিউর রহমান কিরণ, গিয়াস উদ্দিন, জুনেদ আহমদ, জুয়েল আহমদ, রফিক মিয়া, লেবু মিয়া, আলমগীর, নুরুজ্জামান, সুলতান আহমদ, নুরুল ইসলাম, ইলিয়াস আলী, আলা মিয়া, আবদুর রুপ, লখন মিয়া প্রমুখ বক্তব্য দেন। উৎস: যুগান্তর।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক