,

সাংবাদিককে ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দিলেন সমাজকল্যাণ মন্ত্রী

DMC-10ডেস্ক রির্পোট : একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে ‘সন অব রাজাকার’ অর্থাৎ রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তীর্যক মন্তব্য করেন তিনি।

বার্ন ইউনিট পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, নাশকতাকারীদের এখন আর আইনের মাধ্যমে বিচার নয়, দেখামাত্র গুলি আর পাড়া-মহল্লায় তাদের চিহ্নিত করে শাস্তি দেয়া হবে।

এর প্রক্ষিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক খালিদ আরাফাত প্রশ্ন করেন, দেখামাত্র গুলি- এতে নিরপরাধ মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে কি-না?

এর জবাবে মন্ত্রী বলেন, আপনি কী তাদের ডিফেন্ড করতেছেন? কী করে আপনি এ ধরনের প্রশ্ন করেন?

পরে বেরিয়ে যাওয়ার সময় মন্ত্রী খালিদ আরাফাতের সামনে এসে তাকে ‘সন অব রাজাকার’ বলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর