মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি বাংলোয় অসামাজিক কার্যকলাপ, কবি রবীন্দ্র গোপ আটক

news-image

সরকারি বাংলোয় অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সাবেক পরিচালক ও কবি রবীন্দ্র গোপকে আটক করা হয়েছে। তাকে আটকের সময় এক নারীকেও আটক করা হয়। আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে জাদুঘরের ভেতরে ডাক বাংলো থেকে স্থানীয় লোকজন তাকে প্রথমে আটক করে এবং পরে পুলিশে সোপর্দ করে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, সরকারি বাংলাতে নারীদের এনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে রবীন্দ্র গোপকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক নারীসহ তাকে আটক করা হয়।

জানা যায়, চলতি বছরের ১৭ মে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। কয়েক দফা চুক্তির মেয়াদ বাড়িয়ে গত ১০ বছর ধরে জাদুঘরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এই সময়ে সরকারি বাংলোতে নারীদের এনে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমনকি মেয়াদ শেষ হওয়ার পরও তার বিরুদ্ধে সরকারি বাড়ি দখল করে থাকারও অভিযোগ রয়েছে। পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, রবীন্দ্র গোপকে বাসা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রবীন্দ্র গোপের মেয়াদ শেষ হওয়ার দিন থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন জাদুঘরের কর্মকর্তা মো. খোরশেদ আলম। তবে গত ৩ জুন বিসিএস প্রশাসন একাডেমির উপ-পরিচালক ড. আহমদ উল্লাহকে প্রেষণে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক পদে নিয়োগ দেয় সরকার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক