মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব নাগরিককে পেনশন দেয়ার উদ্যোগ

news-image

বহুল প্রতীক্ষিত সার্বজনীন পেনশন প্রতিষ্ঠার উদ্যোগের ঘোষণা এসেছে এবারের বাজেট বক্তৃতায়। সরকারি পেনশনাররা ছাড়াও প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের সকলকে অর্থাৎ দেশের সব নাগরিককেই পেনশনের আওতাভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বলা হয়- সরকারি পেনশনারগণ দেশের সমগ্র জনগণের একটি ভগ্নাংশ মাত্র। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতসহ দেশের সমগ্র জনগণের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা পর্যায়ক্রমে চালু করার লক্ষ্যে একটি ইউনিভার্সাল পেনশন অথরিটি শিগগিরই গঠন করা হবে।

এদিকে সরকারি কর্মচারীদের পেনশন পাওয়ার হয়রানি দূর করার জন্য আগামী ২০১৯-২০ অর্থবছরের মধ্যে সকল পেনশনারকে ইএফটি কার্যক্রমের অন্তর্ভূক্ত করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। এর মাধ্যমে পেনশনারদের ব্যাংক বা মোবাইল হিসেবে সরাসরি পেনশনের টাকা পৌঁছে যাবে।

বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য গ্রুপ ইন্সুরেন্স নামে একটি ব্যবস্থা থাকলেও প্রকৃতপক্ষে এটি কোনো বীমা নয়। সকল কর্মচারীকে বীমার আওতায় আনার লক্ষ্যে বিদ্যমান ব্যবস্থাটিকে সংস্কার করে জীবন বীমা কর্পোরেশনের সহযোগিতায় একটি সমন্বিত বীমা ব্যবস্থায় রূপান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক