,

মাথা ব্যথায় ও ডায়বেটিস হলে যে দোয়া পড়বেন, নিজে জানুন অন্যকে জানাতে শেয়ার করুন

news-image

ইসলাম ডেস্ক।। মাথা ব্যথা অনেক যন্ত্রণাদায়ক রোগ। মাথা ব্যথার কারণে মানুষ স্বাভাবিক কাজ-কর্মও করতে পারে না। সুস্থ সুন্দর ও আরামদায়ক জীবন যাপনে মাথা ব্যথাসহ সব ধরনের রোগ থেকে সুস্থ থাকা জরুরি। যারা মাইগ্রেনসহ বিভিন্ন কারণে মাথায় আক্রান্ত হন। তাদের জন্য এ ব্যথা থেকে মুক্তি পাওয়া অনেক জরুরি। কুরআনুল কারিমে মাথা ব্যথায় রয়েছে আমল ও দোয়া-

لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ উচ্চারণ : লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুংযিফুন।’ (সুরা ওয়াকিয়া : আয়াত ১৯) যেভাবে এ দোয়া পড়বেন : যখন কারো মাথা ব্যথায় হয় তখন তার উচিত ডান হাত দিয়ে মাথা চেঁপে ধরে ৩ বার এ দোয়াটি পড়া। আল্লাহ তাআলা মানুষকে মাথা ব্যথায় আক্রান্ত ব্যক্তিকে এ দোয়ার আমলে মুক্ত থাকার তাওফিক দান করুন। কুরআনি আমলের মাধ্যমে সব ধরনের অসুস্থতা থেকে হেফাজত করুন। আমিন।

ডায়বেটিস হলে যে দোয়া পড়বেন : ডায়বেটিস অনেক বিপদজ্জনক রোগ। যদি শৃঙ্খলাবদ্ধ জীবন-যাপন না করে তবে এ রোগের ভয়াবহতা মারাত্মক। এতে শারীরিক অন্যান্য বড় বড় রোগ হার্ট, কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয় মানুষ। তাই এ রোগ থেকে নিরাপদ থাকতে শৃঙ্খল ও নিয়মতান্ত্রিক জীবন-যাপনের বিকল্প নেই্। যদি কারো ডায়বেটিস রোগ হয় তবে তাকে অবশ্যই শৃঙ্খলাবদ্ধ জীবন-যাপন করতে হবে। নিয়মানুযায়ী শারীরিক ব্যায়ম ও নির্দিষ্ট সময় পর পর পরিমাণ মতো খাবার গ্রহণ করতে হবে। এ রোগ থেকে মুক্ত থাকতে রয়েছে কুরআনি আমল। সুতরাং ডায়বেটিকে আক্রান্ত ব্যক্তির উচিত কুরআনি আমল করা। আর তাহলো-

رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا উচ্চারণ : রাব্বি আদ্খিলনি মুদ্খালা সিদ্ক্বিও ওয়া আখরিঝ্নি মুখরাঝা সিদ্ক্বিও ওয়াঝ্আললি মিল্লাদুংকা সুলত্বানান নাছিরা।’ (সুরা বসি ইরসাইল : আয়াত ৮০) আমল : যদি কোনো ব্যক্তির ডায়বেটিস রোগ হয় তবে সে ব্যক্তি উল্লেখিত আয়াতটি প্রতিদিন ৪১বার পাঠ করবে। তাছাড়াও যারা মানসিক চাপ, বিষন্নতা ও বিভিন্ন কষ্ট ভোগ করেন, তারাও এ দোয়াটি প্রতিদিন ৫ করে পড়তে পারেন। আশা করা যায়, এতে তার উল্লেখিত রোগ ও সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিভিন্ন রোগ মুক্তিতে কুরআনি আমল করার তাওফিক দান করুন। উল্লেখিত দোয়া পাঠের মাধ্যমে ডায়বেটিক, মানসিক চাপ বিষন্নতা ও বিভিন্ন কষ্ট থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর