,

রংপুরে বাসের চাপায় নিহত-১

news-image

রংপুর ব্যুরো : রংপুর-দিনাজপুর মহাসড়কে বাস চাপায় আদেল বাদশা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদেল বাদশা উপজেলার কুর্শা ঘনিরামপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত খয়ের উল্লার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে নাস্তা খাওয়ার জন্য আদেল বাদশা সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি নৈশকোচ তাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আব্দুল্লাহ হিল বাকি দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর