মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে বেধড়ক মারধর করেছে এই দুই সন্তান

news-image

মৌলভীবাজার প্রতিনিধি: জেলার শ্রীমঙ্গলে সম্পত্তির লোভে দুই সন্তান জন্মদাতা পিতাকে মারধর করে আহত করেছে। মঙ্গলবার বিকালে উপজেলার হুগলিয়া এলাকায় জুয়েল মিয়া (২২) ও শামীম আহমেদ (২৫) তাদের বাবাকে মারধর করে বলে জানা যায়।

আহত আব্দুল ওয়াহিদকে স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশীরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছেন। এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ করেছেন এই হতভাগ্য পিতা।

আব্দুল ওয়াহিদ জানান, আমার বড় ছেলে জুয়েল মিয়া মাদক সেবনকারী। প্রায় সময় মাদক সেবন করে নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে সম্পত্তি ভাগ করে না দেওয়ায় আসবাবপত্র ভাংচুর করে। আমি তাকে বাধা দিলে আমাকেও মারধর করে। বহু আগে থেকে আমার স্ত্রী জামিনা খাতুন সম্পত্তি ভাগাভাগি করার জন্য ছেলেদের পরামর্শ দেয়। সেই সঙ্গে আমাকে মারধর করার জন্য উসকিয়ে দিয়ে। আগের মতো মঙ্গলবার বিকালেও আমার স্ত্রীর পরামর্শে বড় ছেলে জুয়েল মিয়া ও শামীম আহমেদ আমাকে মারধর করে রক্তাক্ত করে।

ইউপি সদস্য তারেক আহমেদ জানান, আব্দুল ওয়াহিদের ছেলে নেশাগ্রস্ত হয়ে সম্পত্তির লোভে প্রায়ই তাকে মারধর করতো। মঙ্গলবার খুব বেশি মারধর করে। খবর পেয়ে আমরা কয়েকজন এসে তাকে উদ্ধার করি। শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক