,

ডিএমপির ট্রাফিক সচেতনতা অভিযান

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা বিমানবন্দর মোড়ে ট্রাফিক সচেতনতায় অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন জানান, বিশ্বের অন্যতম জনবহুল এ মেগা সিটি ঢাকায় প্রতিনিয়ত মানুষের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে গাড়ির সংখ্যাও। অনেকেই রাজধানীর ট্রাফিক আইন সম্পর্কে সচেতনও নন। ঢাকা মহানগর পুলিশ রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ দিয়ে চলাচল, আন্ডারপাস ব্যবহার, যানবাহনের স্বাভাবিক গতি সচল রাখাসহ ট্রাফিক শৃঙ্খলায় প্রতিনিয়ত সম্মানিত নাগরিকদের উদ্বুদ্ধ করে আসছে।

এ সময় অভিযানে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না থাকায় একজনকে ১ হাজার টাকা ও অন্য এক চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ট্রাফিক উত্তর বিভাগের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর